Header Ads Widget

Responsive Advertisement

বি এম ই টি কার্ড করতে কত টাকা লাগে বা বিএমইটি কার্ড কোথায় পাওয়া যাবে?

শিক্ষা বিডি-র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ থেকে বৈধ উপায়ে প্রবাসে বা বিদেশে গমন করার জন্য প্রত্যেকেরই বি এম ই টি (BMET) রেজিস্ট্রেশন করা বর্তমানে একটি বাধ্যতামূলক কাজ। এটি ছাড়া ইমিগ্রেশন পার হওয়া বা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। 



আমাদের কাছে অনেকেই প্রতিনিয়ত একটি প্রশ্ন করে থাকেন—"বি এম ই টি কার্ড করতে কত টাকা লাগে?" বা "আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে সরকারি ফি কত?"। আজকের আর্টিকেলে আমরা এই খরচের সঠিক হিসাব এবং আপনি কীভাবে ঘরে বসে বা আমাদের মাধ্যমে খুব কম খরচে এই কাজটি করতে পারবেন, তা বিস্তারিত আলোচনা করব।

১. নিজে নিজে করলে বি এম ই টি কার্ডের সরকারি ফি কত?

আপনি যদি স্মার্টফোনের মাধ্যমে "আমি প্রবাসী" (Ami Probashi) অ্যাপস ব্যবহার করে সম্পূর্ণ নিজে নিজে বিএমইটি (BMET) কার্ডের আবেদন ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান, তবে আপনার খরচ হবে মাত্র ২০০/- (দুই শত) টাকা

আবেদন করার শেষ ধাপে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন—বিকাশ বা নগদ-এর মাধ্যমে এই ২০০ টাকা চার্জ কেটে রাখা হয়। অর্থাৎ, একটু সচেতন হয়ে নিজে চেষ্টা করলে মাত্র ২০০ টাকাতেই এই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করা সম্ভব।

২. অনলাইন সার্ভিস সেন্টার বা কম্পিউটার দোকান থেকে করলে কত খরচ?

অনেকেরই হয়তো টেকনিক্যাল জ্ঞান বা স্মার্টফোনে নিজে নিজে আবেদন করার সুবিধা থাকে না। সেক্ষেত্রে আপনি যেকোনো অনলাইন সার্ভিস সেন্টার, কম্পিউটার দোকান বা স্টুডিও থেকে কাজটি করিয়ে নিতে পারেন। তবে যেহেতু তারা আপনাকে কাজটি করে দেবে, তাই সরকারি ফি-র পাশাপাশি তারা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ বা পারিশ্রমিক দাবি করবে।

সাধারণত দেখা যায়:

  • বিভিন্ন অনলাইন সার্ভিস দোকান বা স্টুডিওয় সরকারি ফি-র সাথে তাদের সার্ভিস চার্জ ১০০ থেকে ২০০ টাকা যুক্ত করে সর্বমোট ৪০০/- থেকে ৫০০/- টাকা রাখা হয়।

  • ট্রেনিং সহ মোট ৭০০ থেকে ৮০০/- টাকা পর্যন্ত রাখা হয়।

৩. ঘরে বসে নিজে নিজে বিএমইটি (BMET) করার নিয়ম

আপনি যদি কোনো অতিরিক্ত টাকা খরচ না করে মাত্র ২০০ টাকায় ঘরে বসে নিজের মোবাইল দিয়ে আবেদন করতে চান, তবে আমাদের তৈরি একটি বিশেষ ভিডিও গাইড দেখতে পারেন। নিচে দেওয়া লিংকের ভিডিওটি দেখলে আপনি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি শিখে নিজে নিজেই আবেদন করতে পারবেন:

👉 নিজে নিজে বিএমইটি করতে এই ভিডিওটি দেখুন (YouTube Link)

৪. আমাদের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে বিএমইটি (BMET) করার সুযোগ!

আপনি যদি নিজে করতে না পারেন এবং বাজারের অতিরিক্ত খরচ ও প্রতারণা থেকে বাঁচতে চান, তবে শিক্ষা বিডি এবং আধুনিক কম্পিউটারস্‌ আপনাকে দিচ্ছে সবচেয়ে সাশ্রয়ী এবং বিশ্বস্ত সেবা।

আমরা মাত্র ৪০০/- (চার শত) টাকার বিনিময়ে (সরকারি ফি + নামমাত্র সার্ভিস চার্জ) অত্যন্ত গুরুত্বের সাথে আপনার বি এম ই টি রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করে দেব। আমাদের মাধ্যমে কাজটি করতে আপনার দুটি সুবিধা রয়েছে: ৩ দিনের ট্রেনিং সহ করলে ৬৫০/- টাকা।

  • সরাসরি দোকনে এসে: আপনি সরাসরি আমাদের দোকানে এসে সামনাসামনি বসে কাজটি করিয়ে নিতে পারেন।

  • অনলাইনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে: আপনার যদি সরাসরি আসার সময় না থাকে, তবে দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পাসপোর্টের পরিষ্কার কপি এবং মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ) মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা অত্যন্ত গুরুত্ব ও বিশ্বস্ততার সাথে কাজটি নিখুঁতভাবে করে দেব।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ও নাম্বার:

  • 📞 হোয়াটসঅ্যাপ নাম্বার: 01911-214727

  • 🏢 দোকান/অফিস ঠিকানা: আধুনিক কম্পিউটারস্‌, স্কুল গেইট, বরমী বাজার, শ্রীপুর, গাজীপুর।

প্রবাসযাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপটি সঠিকভাবে সম্পন্ন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ওপরের ভিডিওটি দেখে নিজেই চেষ্টা করুন। প্রবাস সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ