Header Ads Widget

Responsive Advertisement

আল্লামা সাঈদী সম্পর্কে জাকির নায়েক

শিক্ষা বিডিঃ আমি মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে অবগত আছি, ইন্না-লিল্লাহ হি উইন্না ইলাইহি রাজিউন। আমি কয়েক দিন আগেই শুনেছিযে তিনি মৃত্যু বরণ করেছেন। আল্লাহ সুবা হান তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমি আরো আশা করি আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থরে উন্নিত করবেন এবং আমি অবগত আছিযে তিনি বাংলাদেশের একজন ইসলামের সেবক।

আমি আরো আবগত আছি তিনি বেশ কয়েক বছর আগে গ্রেফতার হয়েছেন এবং তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল কিন্তু জনসাধারণের আন্দোলনের মুখে পতিত হয়ে সরকার তার মৃত্যুদন্ডের পরিবর্তে যাবত জীবন কারাদন্ড প্রদান করে। দুঃখজনক হলেও সত্যযে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন মুসলিম দেশে ধার্মীয় পন্ডিত ব্যক্তিগন রাজনৈতিক কারণে গ্রেফতার হয়ে থাকেন এবং তাদেরই একজন হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তার কিছু সপ্তাহ আগে তার ছেলে আমার কাছে এসেছিল, তার সাথে আমার মালেশিয়া তে ও দেখা হয়েছিল। সে বাংলায় তার বাবার লেখা অনুবাদ সহ একটি বই নিয়ে এসেছিল, আমি তার বাবাকে সালাম জানিয়েছি। 

দুর্ভাগ্য বশত আমার তার সাথে দেখা হওয়ার আগেই কয়েক দিন আগে সে আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই মৃত্যুর মাধ্যমে আমরা অনুভব করতে পারলাম অনেক ইসলামের পন্ডিত, ইসলামের সেবক যারা মৃত্যু বরণ করছেন যা মুসলিম উম্মার জন্য খুবই হতাশার। তারা বিশ্বব্যপি ইসলামের প্রচার-প্রসারে অবদান রেখেছেন। আমি আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে এবং মোহাম্মদ (সঃ) এর ছত্রছায়ায় সমস্ত আম্বিয়াগন, সাহাবা এবং রাশেদিনের পাশাপাশি থাকার মর্যাদা নসিব করেন। আমিন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ